মালদা

আদিবাসীদের ভাষা দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল পোপরা হাই স্কুল ময়দানে

আদিবাসীদের ভাষা দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল পোপরা হাই স্কুল ময়দানে। দুই দিন ধরে এই ফুটবল প্রতিযোগিতা। খেলায় অংশ গ্রহন করে বেশ কয়েকটি দল। তাদের মধ্যে ফাইনালে ওঠে দক্ষিণ দিনাজপুর ও যাত্রাডাঙা প্রগতি সংঘ। খেলা শেষে ২/১ গোলে দক্ষিণ দিনাজপুর দলকে হারিয়ে চাম্পিয়ান হয় যাত্রা ডাঙা প্রগতি সংঘ। খেলা শেষে জয়ী দলকে পুরুস্কৃত করা হয়। এদিন খেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলা সভাধিপতি সরলা মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার সহ অন্যান্যরা। এদিন খেলা দেখতে মাঠে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে   
https://www.youtube.com/embed/SThqT7Iv30w